1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  যশোরের শার্শায় বিদ্যুৎস্পষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রাসেল হোসেন সেতাই গ্রামের উত্তরপাড়ার আনারুল মন্ডলের ছেলে। সে সেতাই এসি’আই ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
নিহত রাসেলের পরিবার জানায়, শুক্রবার স্কুল ছুটির দিন ছিলো, এজন্য তারা কয়েকজন বন্ধু মিলে পিকনিক করার জন্য ওই গ্রামের মাঠে একটি আমবাগানে কাঠখড়ি কুড়াতে যায়। আমগাছের ভাঙ্গা কাঠখড়ি নিয়ে আসার সময় অসাবধানবশত রাসেল বিদ্যুতের তারে জড়িয়ে জ্ঞান হারায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, অপমৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়’ মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd