1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার চারটি আসনের ভোটের নতুন সমীকরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরার চারটি আসনের ভোটের নতুন সমীকরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসন নিয়ে ইসির প্রস্তাবিত খসড়া নিয়ে আন্দোলন সংগ্রামের পর এবার চূড়ান্ত গেজেট ঘোষণা পর দেখা দিয়েছে নতুন সমীকরণ। যেখানে বদলে গেছে সাতক্ষীরা-২, সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ আসনের সীমানা। চারটি আসনের ভোটের হিসাবেও রয়েছে বিস্তর ফারাক।
চূড়ান্ত গেজেট অনুযায়ী, সাতক্ষীরার তালা-কলারোয়া নিয়ে সাতক্ষীরা-১ আসন, সাতক্ষীরা সদরের সাথে দেবহাটাকে যুক্ত করে সাতক্ষীরা-২ আসন, কালিগঞ্জের সাথে আশাশুনিকে যুক্ত করে সাতক্ষীরা-৩ আসন ও শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সীমানা চূড়ান্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশের ৩০০ সংসদীয় আসনের পুনর্র্নিধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকা থেকে উপরোক্ত তথ্য পাওয়া গেছে।
ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন দাবি বা আপত্তি বা সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে জাতীয় সংসদের ৩ শ’ আসনের পুনঃ নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করলো।
এদিকে জেলার চারটি আসনের পুনঃ নির্ধারিত সীমানা অনুযায়ী এবার ভোটার তালিকায় সৃষ্টি হয়েছে বিস্তর ফারাক।
২০২৪ সালের হিসাব অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ০৪৭ জন। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের ভোটার ৫ লাখ ১৭ হাজার ৬৯০ জন। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৪৮ জন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ভোটার ২ লাখ ৮৮ হাজার ৪৬৬জন।
উল্লেখ্য, এ বছর মোট তিনবার ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রথমটি করা হয়েছে গত ২ মার্চ। দ্বিতীয়টি গত ৩১ আগস্ট এবং তৃতীয়টি ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। হালনাগাদ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলে সাতক্ষীরা জেলার উপরোক্ত ভোটের হিসাব আরো বাড়বে।
এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা -৩ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ডা: শহিদুল আলম বলেন, ইসে পূর্বের প্রস্তাবিত খসড়ার চেয়ে এবারের আসন বিন্যাসটা অনেকটা ভালো হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছি। দল চাইলে আমি মানুষের খেদমতে কাজ করে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd