1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় শিশু চোরসহ ৯বাইসাইকেল উদ্ধার আটক-৪ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পাইকগাছায় শিশু চোরসহ ৯বাইসাইকেল উদ্ধার আটক-৪

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৭ সংবাদটি পড়া হয়েছে

কাজী সোহাগ স্টাফ রিপোর্টার: খুলনার পাইকগাছায় সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা এবং শিক্ষক শিক্ষার্থীদের মাধ্যমে ও থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনায় এবং থানার এস আই শামিম রেজা ও এস আই সুমন আহমেদসহ সঙ্গীয় ফোর্সের প্রচেষ্টায় এবং শিশু চোরের স্বীকারোক্তিতে পুলিশ-সাংবাদিকসহ অনন্যদের ৯টি বাইসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনা জানাজানির পর রীতিমতো কৌতূহলের জন্ম দিয়েছে গোটা উপজেলায়। ধৃত চোর জাওয়াদ (১৪) পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা হেলালের ছেলে।
এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে চোর জাওয়াদের তথ্য মতে পুলিশ পাইকগাছা হাসপাতাল রোডের সরলের বাসিন্দা স্বজল দাশের ভাঙাড়ি দোকানের ভেতর থেকে ৫টি চোরাই সাইকেল উদ্ধার করে এবং স্বজল দাশকে আটক থানায় নিয়ে আসে।পরে স্বজলের অন্য পাটনার আরও ২টি পরে আরও ১টি সাইকেল থানায় নিয়ে আসে। এবং পাশ্ববর্তী দোকানের মালিকের কাছ আরও একটি সাইকেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।এ নিয়ে মোট ৯টিৎসাইকেল উদ্ধার হয়েছে এবং সেগুলো জব্দ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই শামীম রেজা।
থানা পুলিশ ও সাইকেল মালিকরা বলছেন, ইতোমধ্যে উপজেলার পৌর সভা ও বিভিন্ন এলাকার প্রতিনিয়ত বাই সাইকেলসহ অনন্য সামগ্রী চুরির ঘটনা অব্যাহত রয়েছে। এ ঘটনায় ক’দিন পুর্বে এক ব্যক্তি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশী অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের এক পর্যায়ে সোমবার সকালে পুলিশ অভিযানে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিসি ক্যামেরার মাধ্যমে জাওয়াদকে আটক করে থানা হেফাজতে নেয়।
পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম জানান, জিজ্ঞাসাবাদে ধৃত জাওয়াদের তথ্যমতে হাসপাতাল রোডের স্বজলের ভাঙাড়ি দোকান থেকে প্রথমে ৫টি পরে ২টা তারপরও ১টা ও অন্য স্থান থেকে আরোও ১টি মোট ৯টি সাইকেল উদ্ধার করা হয়। চোরসহ ক্রেতাদের আটক করা হয়েছে।
এ বিষয়ে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান দৈনিক আজেকের সাতক্ষীরা দর্পণ এর প্রতিনিধিকে জানান,স্বজল দাসের ভাঙাড়ী দোকান থেকে প্রথমে ৫টি পরে তার পাটনারের কাছ থেকে প্রথমে ২টা এবং পরবর্তীতে আরও নতুন সাইকেলটি উদ্ধার হয়।এবং পাশ্ববর্তী দোকানের মালিকের কাছ আরও ১টি সাইকেল উদ্ধার হয়।যার মধ্যে দু’টি সাইকেল পুরাতন অন্যান্যগুলো প্রায় নতুন রয়েছে।এর মধ্যে আমার ছেলের ১টি ও এএসআই গোপাল চন্দ্র সাহার ছেলের গৌর সাহার ১টি টিপু সাহেব ১টি এবং মামলার এজাহারকারীর ১টি সহ অন্যান্যদের।তিনি আরও অভিযোগ করেন চোর জাওয়াদ এসব সাইকেলগুলো সর্বনিম্নতম দামে ঐ ভাঙাড়ী দোকানে বিক্রি করে দেয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন,মামলা হয়েছে চোর ও বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।চোরাই সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। এবং এর সাথে জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd