1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) সহ আলেম -ওলামাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মুক্তিযোদ্ধা আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) সহ আলেম -ওলামাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মুক্তিযোদ্ধা আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান: মহানবী হযরত মুহাম্মদ (সা:) সহ আলেম- ওলামাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় স্থানীয়রা এক মুক্তিযোদ্ধাকে পুলিশে সোপর্দ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম (৭৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের জিয়াদ আলী আমার মোল্লার ছেলে।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে পারুলিয়ার মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে স্থানীয়রা তার বাড়িতে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেসময় ফজলুল হক আমিনী ওই মুক্তিযোদ্ধাকে লাইভে নিয়ে আটকের দাবি জানান। অন্যথায় বিক্ষুব্ধ জনতা আইন হাতে তুলে নিলে এবং আইনশৃঙ্খলার অবনতিসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে। এমন হুশিয়ারি উচ্চারণ করে জুম্মাবাদ আশপাশের মসজিদ থেকে বিক্ষোভের ঘোষণার কথা জানানো হয়।
এদিকে,অভিযোগের সবটা লাইভে স্বীকার করেননি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। তবে, বেফাঁস মন্তব্যের জন্য মানসিক অসুস্থতার কথা বলে লাইভ চলাকালে একাধিকবার ক্ষমা চাইতে দেখা গেছে তাকে। এমনকি মুক্তিযোদ্ধার স্ত্রীকেও মুফতি ফজলুল হক আমিনীর কাছে হাতজোড় করে এবং পায়ে পড়ে ক্ষমা চাইতে দেখা গেছে ।
ফজলুল হক আমিনীর লাইভ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে আটক করে থানায় নেয় পুলিশ।
বিক্ষুব্ধরা জানান, বৃহস্পতিবার উপজেলার পারুলিয়া বাজারে সাবেক ইউপি সদস্য জিয়াদ আলীর মৎস্য আড়তে বসে শিশু ধর্ষণ নিয়ে আলাপচারিতার একপর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কম বয়সী মা আয়েশা সিদ্দিকীকে বিয়ের বিষয়টি বাজে মন্তব্য করেন শহিদুল ইসলাম। একই সাথে মাওঃ দেলোয়ার হোসেন সাঈদী, মাওঃ আজাহার হোসেনসহ আলেম ওলামাদের নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন। এসব আলাপচারিতা সেখানে থাকা একজন রেকর্ড করেন।
বিষয়টি এলাকায় জানাজানি হতেই শুক্রবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শাস্তির দাবিতে স্থানীয়রা তার বাড়িতে জড়ো হতে শুরু করেন। এবং তাকে গ্রেফতারের দাবি জানায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘বিক্ষুব্ধ জনতার তোপের মুখে অবরুদ্ধ মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে আটক করে থানায় নেয়া হয়েছে। ধর্মীয় অবমাননা করায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd