1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন ওয়ারিয়ার্স - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন ওয়ারিয়ার্স

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) সকাল ৯টায় সদরের লাবসা ফুটবল মাঠে জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি রংধনু এন্টারপ্রাইজের এস এম আলাউদ্দিন সেলিম, একে ফিসের রুহুল কুদ্দুস, ফিস কর্নারের আনিসুর রহমান, পপুলার ফিসের আনিসুর রহমান, কক্সবাজার ট্রেডের হাসেম প্রমুুখ।
সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির আয়োজনে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো- রাইডার্স, সুপার কিংস, ফাইটার্স, লায়ন, ঈগল, চ্যালেঞ্জার্স, ওয়ারিয়ার্স ও টাইগার। বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় ফাইটার্স বনাম ওয়ারিয়ার্সের মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফাইটার্সকে পরাজিত করে ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বিকালে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি তুলে দেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য শেখ তানজিম কালাম তমাল, লাবসা পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলী, চিংড়ি পোনা ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু ও শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মনিরুজ্জামান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd