1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় ৪ দিন ব্যাপি ওরছ শরীফের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তালায় ৪ দিন ব্যাপি ওরছ শরীফের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: তালায় আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৯৪ তম ৪ দিন ব্যাপি ওরছ শরীফ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ শে মার্চ) বিকালে মরহুম সাধকের শিবপুরস্থ বাসভবন চত্বরে সাধক পুত্র ও তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক শেখ মোঃ রাসেল।
সাধক পৌত্র যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ শাহিনুর রহমান, তালা থানার সেকেন্ড অফিসার এস.আই আজম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন মোস্তাফিজুর রহমান উজ্জল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার, তালা প্রেসক্লাবের সি. সহ সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ হাবিবুর রহমান, সচিবের ভাই এস.এম আফতাব উদ্দীন, সার্ভেয়ার এস.এম তকিম উদ্দীন, মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক নিগার সুলতানা নিপা, শিক্ষক এস.এম কলিম উদ্দীন, মোঃ রেজাউল ইসলাম সানা, যুব নেতা শেখ আমিনুর রহমান।
বক্তব্য রাখেন,দরবেশ মোঃ আব্দুল খালেক শাইজী, ম্যাজিষ্ট্রেট আসমা আক্তার মিতার পিতা দরবেশ মোতাহার সরকার, দরবেশ আশুতোষ গোস্বামী, কুষ্টিয়া লালন একাডেমীর ধর্ম আলোচক মোঃ আব্দুল কাদের চিশতী, কুষ্টিয়া সতি মারঘর থেকে দরবেশ মন্টু ফকির, দরবেশ জিনতুল্ল্য ফকির, আলহাজ্ব মাওলানা মোহাম্মাদ আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন, আধ্যাত্নিক সাধক এজাহার আলী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক ও মাঝিয়াড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আলীম। আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকির সাহেবের ৯৪ তম ৪ দিনব্যাপি ওরছ শরীফ আগামী ২৯ মার্চ প্রত্যুষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd