1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

খুলা প্রতিনিধি: খুলনায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (সোমবার) দুপুরে নগরীর সিএসএস আভাসেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ। দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রতিশ্রুতি, বিনিয়োগ ও সেবাদান দ্বারা সম্ভব হবে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়া’।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যক্ষ্মা এখন আর মারাত্মক রোগ নয়। এটি একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। রোগটি হলে ভয় পাওয়ার কিছু নেই। নিয়মিত ঔষধ সেবন করলে এ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। তিনি বলেন, যক্ষ্মা নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে যক্ষ্মা নিমূর্ল করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। প্রতিবছর দেশে তিন লাখের বেশি মানুষের যক্ষ্মারোগ শনাক্ত হয়। আরো ১৭ শতাংশ রোগী শনাক্তের বাইরে রয়ে যায়। এ রোগে আক্রান্ত সকলকে শনাক্ত করার চেষ্টা করতে হবে। বর্তমানে শনাক্ত হওয়া শতভাগ রোগীকে আমরা চিকিৎসার আওতায় আনতে পেরেছি। ৩০টি যক্ষ্মা প্রবণ দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম স্থানে রয়েছে। এজন্য রোগটি প্রতিরোধ ও প্রতিকারে আমাদের সজাগ থাকতে হবে।
খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাজফুজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. মোঃ আবু শাহীন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মহসিন আলী ফরাজী, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক মোঃ মুজিবুর রহমান, যক্ষ্মা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আনোয়ারুল আজাদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ রফিকুল ইসলাম গাজী, ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।
প্রসঙ্গত, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী ২০২৪ সালে যক্ষ্মা উপসর্গ আছে এমন প্রায় ৩০ লাখের অধিক ব্যক্তিকে পরীক্ষা করে মোট তিন লাখ ১৩ হাজার ৬২৪ জন যক্ষ্মারোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ঢাকা বিভাগে ৮৫ হাজার ৬০৮ জন, চট্টগ্রামে ৬০ হাজার ৩০৯, রাজশাহীতে ৩৫ হাজার ৮১৯, রংপুরে ৩৪ হাজার ৮৩৩, খুলনায় ৩৪ হাজার ১৪ জন, বরিশালে ১৯ হাজার ৬০০, সিলেটে ২২ হাজার ২২ এবং ময়মনসিংহ বিভাগে ২১ হাজার ৪১৯ জন রোগী সনাক্ত করা হয়েছে।
এর আগে সিএসএস আভাসেন্টার চত্বর থেকে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কেসিসি-সহ ব্র্যাক, পিমে সিস্টারস, কেএমএসএস, নাটাব, পিকেএস ও দ্বীপশিখাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd