1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরসহ পৃথক অভিযান ৫ মণ হরিণের মাংস জব্দ-আটক -১ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শ্যামনগরসহ পৃথক অভিযান ৫ মণ হরিণের মাংস জব্দ-আটক -১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮৬ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর, কয়রাসহ পৃথক তিন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা আটক করেছে কোস্ট গার্ড। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা।
এতে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অপারেশন কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd