1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে: মুহাঃ ইজ্জত উল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

মো: আবুল হোসেন সদর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা ইসলামি চেতনার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। ‘২০২৪ সালে যে গণুভ্যুত্থান হয়েছিল সেখানে ছাত্ররা অংশ নিলেও শিক্ষকরা তাদের পেছন থেকে সাহস যোগিয়েছেন। তাই বলতে চাই, শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে শিক্ষকদের অবস্থা আমাদের দেশে এমন কেন। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এদেশের শিক্ষা ব্যবস্থা বহু চেতনার মধ্য দিয়ে গিয়েছিত বিগত সময়ে। তবে আমাদের কথা এদেশের শিক্ষা ব্যবস্থা হবে ইসলামি চেতনার ভিত্তিতে।’ বুধবার (১২ মার্চ) দুপুর ২ টায় তালা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তালা আদর্শ শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে উপজেলা শিক্ষক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তালা উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি উপাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও অধ্যাপক আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ডাঃ মাহমুদুল হক, ডাঃ আফতাব উদ্দীন, সভাপতি মোঃ আব্দুস সবুর, তালা উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ, অধ্যাপক ইদ্রিস আলী,পটকেলঘাটা আল—আমীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আইয়ুব আলী, নাংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল মুত্তালিব, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, শিক্ষকদের কে আগামী দিনে জাতিকে আদর্শ মানুষ হিসাবে তৈরি করার দায়িত্ব নিতে হবে, যার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি চাঁদবাজ মুক্ত হবে।
এরআগে সকাল ১০ টায় মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে খলিলনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মহিলা সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd