1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জুলুম নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যায়নি, ভবিষ্যতেও যাবেনা: মুহাঃ ইজ্জত উল্লাহ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

জুলুম নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যায়নি, ভবিষ্যতেও যাবেনা: মুহাঃ ইজ্জত উল্লাহ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, ‘বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের সব কটি অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল। আমাদের নেতা—কর্মীদের ঘর থেকে তুলে নিয়ে গুম, খুন, নির্যাতন করা হয়েছে। আমাদের নেতাদের বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু তারা ইসলামী আন্দোলনকে শেষ করতে পারিনি। এমনকি জুলুম—নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমানো যায়নি, ভবিষ্যতেও যাবেনা
সোমবার (১০ মার্চ) বিকালে উপজেলার জালালাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইজ্জতউল্লাহ আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন। জামায়াত দেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন—সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এ মহতী কাজ সম্পাদনের জন্য একদল আদর্শ ও চরিত্রবান লোক তৈরি করার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল মোনায়েম’র সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ এরফান’ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, কলারোয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলী, অধ্যাপক মশিউল আলম, অধ্যক্ষ আব্দুল বারিক, মাওলানা জিয়াউল ইসলাম তুহিন, মাওলানা ইমাম হুসাইন, অধ্যাপক মহিদুল ইসলাম, আহসান হাবীব মন্টু, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, প্রভাষক আব্দুর রহিম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd