1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জে বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাট- বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৬ মার্চ ২০২৫) বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শংকর কুমার দে,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আব্দুল্লাহ, আলিম আল রাজি টোকন, ফেরদাউস মোড়ল, উপজেলা স্যানিটারী কর্মকর্তা সুবাহান আলী, সাংবাদিকসহ বাজার কমিটি ও মাংস বিক্রেতা উপজেলার সকল ব্যবসায়ী ব্যক্তিবর্গ।উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, উপজেলা প্রতিটা বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সহ বাজার কমিটি ভেজাল খাদ্য দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অসাধু ব্যবসায়ীদের বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিনিয়ত মোবাইল কোড পরিচালনা করা হবে।পবিত্র রমজানে যেন কোন গ্রাহকের কষ্ট না হয় সমস্ত পণ্য সাধ্যের মধ্যে রাখতে হবে,দাম বৃদ্ধি করে অতিরিক্ত মুনাফা করা যাবে না। এ ব্যাপারে প্রত্যেক বাজার কমিটি,সচেতন নাগরিকদের বাজারের খোঁজখবর নেয়ার নির্দেশ দেন।কোন অসাধু ব্যবসায়ী যেন বাজারে সিন্ডিকেট তৈরি করতে না পারে এ ব্যাপারে সর্বদা মনিটরিং করা হবে বলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd