1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ৬২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জের রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ৬২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের আয়োজনে স্কুলের ৬২ তম ডিসপ্লে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সকাল ৯ টায় রতনপুর ফুটবল মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এফ সিসিএস ডাক্তার এম এ কাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চিপ এডুকেশন অফিসার বাংলাদেশ মেরিন একাডেমী রংপুর লে: কমান্ডার জিএম মশিউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, সমাজসেবক মাহমুদুর রহমান, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুল মাজেদ, ফুটবল খেলোয়াড় শহিদুল্লাহ মল্লিক অনুষ্ঠানে স্কাউট দল প্রধান অতিথি সকল অতিথিদেরকে সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবলু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরজিত কুমার শীলের সঞ্চালনায় ও স্কাউট শিক্ষক অচিন্তকুমার মন্ডল ও সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় কুমার ঘোষের দিকনির্দেশনায় স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর ডিসপ্লে অনুষ্ঠিত হয় মাঠের চারিপাশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ডিসপ্লে শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা মনন ও দক্ষতা দিয়ে সাজানো ক্যাম কক্ষ পরিদর্শন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজ মন্ডল বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ও অনুষ্ঠানের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার জি এম মশিউর রহমান সহ কালিগঞ্জ ক্লাবের সাংবাদিকবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ।
নান্দনিক দর্শনীয় ক্যাম্প সাজানো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শহীদ আলিফ আহমেদ কক্ষ ,দ্বিতীয় শহীদ আসিফ হাসান কক্ষ, তৃতীয় শহীদ মীর মুগ্ধ কক্ষ, ও চতুর্থ শহীদ আবু সাঈদ কক্ষ এবং বিশেষ পুরস্কার ছাত্রীদের দ্বারা নির্মিত কক্ষ বেগম রোকেয়া। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল এর আগে সকালে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধ্যায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিনোদনমূলক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি, নৃত্য, কৌতুক নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর সহ অভিভাবক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd