1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জের প্রিয়াঙ্কা বিশ্বাস খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কালিগঞ্জের প্রিয়াঙ্কা বিশ্বাস খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছে কালিগঞ্জের প্রিয়াঙ্কা বিশ্বাস। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ২০২৫ খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার প্রিয়াঙ্কা নেট গার্মেন্টসের স্বত্বাধিকারী প্রিয়াঙ্কা বিশ্বাসকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের অশোক কুমার বিশ্বাসের স্ত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস মাত্র ৫০ হাজার টাকায় তিনটি সেলাই মেশিন নিয়ে গার্মেন্টসের ব্যবসা শুরু করেন। হাটি হাটি পা পা করে প্রিয়াঙ্কা নেট গার্মেন্টস এখন সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। বর্তমান সে নিজের প্রতিষ্ঠানের সুনাম ও সাফল্য অর্জনে এগিয়ে চলেছে। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। একজন নারী উদ্যোক্তা হিসেবে সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও প্রশাসনের আয়োজনে প্রিয়াঙ্কা বিশ্বাস কালিগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে ইতিপূর্বে সম্মাননা স্মারক ও সনদপত্র পুরস্কার পেয়েছিলেন। রবিবার ২৩ফেব্রুয়ারি সকালে খুলনা বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক পেয়েছে প্রিয়াঙ্কা বিশ্বাস। অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পুরস্কার এ ভূষিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd