1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় মাদক সম্রাট প্রিন্সের বাড়ী অভিযান; গাঁজা ও ইয়াবা উদ্ধার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তালায় মাদক সম্রাট প্রিন্সের বাড়ী অভিযান; গাঁজা ও ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকদ্রব উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে তালা উপজেলার হাজরাকাঠী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্সের বাড়ী থেকে এক কেজি গাঁজা ও দশ পিস ইয়াবা উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযুক্ত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্স (২১) তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মোঃ সরদার রহমত আলীর ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মেহেদী হাসান প্রিন্স দীর্ঘদিন যাবত অঞ্চল জুড়ে স্কুল কলেজ পড়ুয়া যুবকদের কাছে মাদক বিক্রি করে আসছিল। ইতোমধ্যে মাদক বিক্রি করেছে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছেন তিনি। বিষয়টি কয়েক দফায় স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি। বুধবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে প্রিন্সের বাড়ি থেকে এক কেজি গাঁজা সহ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি বুঝতে পেরে গাঢাকা দেয় প্রিন্স তাই তাকে আটক করতে পারিনি সংশ্লিষ্ট দপ্তর।
সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায় তালা উপজেলার হাজরাকাঠী গ্রামের মেহেদী হাসান প্রিন্সের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বসত ঘর থেকে এক কেজি গাঁজা ও দশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে মাদক বিক্রেতা মেহেদী হাসান প্রিন্স মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাই তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে একইসঙ্গে মেহেদী হাসান প্রিন্সের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd