1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সকালে হলুদ পানি খাওয়ার উপকারিতা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সকালে হলুদ পানি খাওয়ার উপকারিতা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক: হাজার বছর ধরে হলুদ মসলা এবং ঔষধি ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন রিসার্চ অনুসারে, হলুদের মধ্যে এমন রাসায়নিক রয়েছে যা থেরাপিউটিক সুবিধা রয়েছে। এই পদার্থগুলোকে কার্কিউমিনয়েড হিসেবে উল্লেখ করা হয়।
হলুদের প্রাথমিক সক্রিয় উপাদান কারকিউমিন সবচেয়ে উল্লেখযোগ্য। হলুদের সর্বাধিক ব্যবহার করার সর্বোত্তম উপায় হলো প্রতিদিন সকালে হলুদ পানি পান করা।
কীভাবে হলুদ পানি তৈরি করবেন
এক ইঞ্চি কাঁচা হলুদ ৫০ মিলি পানি দিয়ে ব্লেন্ড করে হলুদ পানি তৈরি করতে পারেন। যদি আপনার বাড়িতে কাঁচা হলুদ না থাকে তবে হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন। স্বাদ এবং স্বাস্থ্যের সুবিধা বাড়াতে এর সঙ্গে আদা, লেবুর রস, গোল মরিচ বা মধু যোগ করতে পারেন।
এবার চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে হলুদ পানি পান করার উপকারিতা-
প্রদাহের বিরুদ্ধে লড়াই করুন: কারকিউমিন হলো একটি বায়োঅ্যাকটিভ অণু যা প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ফলে অনেক ধরনের অসুস্থতা দূরে থাকে। নিয়মিত হলুদ পানি পান করলে তা দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে আপনাকে সাহায্য করবে।
ক্যান্সার বিরোধী ক্ষমতা: যদিও সুনির্দিষ্ট প্রমাণের জন্য অতিরিক্ত গবেষণার প্রয়োজন, তবে কিছু ছোট গবেষণা যেমন পাবমেড সেন্ট্রাল এর এক গবেষণা ইঙ্গিত দেয় যে, হলুদে পাওয়া কারকিউমিন ক্যান্সার কোষের বৃদ্ধি এবং বিস্তার রোধ করতে পারে।
আর্থ্রাইটিস এবং জয়েন্টের ব্যথা কমায়: পাবমেড সেন্ট্রাল-এ প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে হলুদ উপকারী হিসেবে কাজ করে। কারকিউমিন জয়েন্টের অস্বস্তি কমাতে কাজ করে। আর্থ্রাইটিস রোগীদের জন্য কারকিউমিনের কার্যকারিতা নিশ্চিত করার জন্য নিয়মিত হলুদ খাওয়ার অভ্যাস করতে হবে।
অন্ত্রের গতি উন্নত করে: নিয়মিত হলুদ পানি পান করলে তা গলব্লাডারের পিত্ত এবং অন্যান্য পাচক এনজাইমের উৎপাদন বৃদ্ধি করে হজমের উন্নতি করে। বিপাক উন্নতি এবং পেটের সমস্যা দূর করার পাশাপাশি হলুদ অন্ত্রের গতি উন্নত করতেও সহায়তা করে। জার্নাল অফ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অ্যান্ড লিভার ডিজিজেস-এ প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, কারকিউমিনের সঙ্গে মৌরি এসেনশিয়াল অয়েল একত্রিত করলে আইবিএসের সমস্যা কমে যায়।
স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে: ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের প্রাণিদের ওপর গবেষণা অনুসারে, কারকিউমিন মস্তিষ্ক থেকে প্রাপ্ত নিউরোট্রফিক ফ্যাক্টর (বিডিএনএফ) নামক হরমোনের পরিমাণ বাড়ায়। এটি স্মৃতিশক্তি এবং শেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্নায়ু কোষের দীর্ঘায়ুকে সহায়তা করে। যদিও এই সুবিধাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য আরো মানব গবেষণার প্রয়োজন, তবে প্রাথমিক ফলাফলগুলো উৎসাহজনক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd