1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমু, যা বলছেন নেটিজেনরা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমু, যা বলছেন নেটিজেনরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মেট্রো স্টেশনে তরুণ-তরুণীর চুমু খাওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর চারিদিকে তোলপাড়। কেউ পক্ষে মন্তব্য করছে তো কেউ বিপক্ষে। ঘটনাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার কালীঘাটের। অনেকেই কলকাতার মতো নিরীহ শহরে এমন সাহসী কাজ দেখে চমকে গেছেন। আবার অনেকে বলছেন ‘প্রকাশ্যে প্রস্রাব, ঘুষ, ধূমপানে সমস্যা না থাকলে চুমুতেও থাকা উচিত নয়।’
এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। স্যোশালে তিনি লেখেন: ‘চুমু পায় ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায় স্নানের সময় গান পায় আদরের পরে সিগারেট পায় পড়তে বসলে ঘুম পায় তেমনই, তাই চুমু পেলে চুমু খাবো যখন যেখানে ইচ্ছে কার বাপের কী?’
পরিচালকের এই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘আমাদের এখানে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ বা শ্লীলতাহানি হলেও কেউ ফিরে তাকায় না। কিন্তু দুজন প্রেমে পড়ে চুমু খেলেই মুশকিল।’ আবার একজনের মন্তব্য, ‘এ দেশে ঘুষ খেলে কথা হয় না। চুমুতে হয়। হায় রে চুমু!’
তেমনই কেউ লিখেছেন, ‘তেমনই হিসু পেলেই হিসু করব, তাই তো?’ আরেকজন লিখলেন, ‘শালীনতা বোধের অভাব। সব জায়গায় সবকিছু করা যায় না।’
শনিবার নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মেট্রো স্টেশনের পিলারের সামনে দাঁড়িয়ে তরুণ-তরুণী চুমু খাচ্ছেন। সাধারণত কলকাতায় এমন চিত্র সচরাচর ধরা পড়ে না। ভিডিওটি পোস্ট করে সে সময় একজন লেখেন ‘কলকাতা সত্যিই লন্ডন হয়ে গেল।’ প্রেমের এমন বহিঃপ্রকাশ ভালো চোখে দেখছেন না শহরের অনেকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd