1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রায় দেড় বছর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১২ তরুণী - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

প্রায় দেড় বছর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১২ তরুণী

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি: প্রায় দেড় বছর পর যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন দালালের মাধ্যমে ভারত যাওয়া ১২ তরুণী। তারা অবৈধপথে ভালো কাজ পাওয়ার আশায় ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পরে তাদেরকে পরিবারের কাছে তুলে দেওয়ার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে দুটি এনজিও সংস্থার কাছে তাদের হস্তান্তর করা হয়।
১২ জনের মধ্যে জাস্টিস অ্যান্ড কেয়ার ১১ জনকে এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি একজনকে গ্রহণ করেছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী সুলতানা বলেন, ‘দেড় বছর আগে ভালো কাজের আশায় তারা দালালের মাধ্যমে ভারতের হায়দ্রাবাদ যায়। দালালরা তাদের কোনও কাজ না দিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় থানার পুলিশ গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে প্রোজ্বলা নামে একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। তারা বাংলাদেশি কি-না যাচাই-বাছাই শেষে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফেরেন।’
ফিরে আসা এক তরুণী বলেন, ‘আমি দরিদ্র পরিবারের মেয়ে, বাবা-মা নেই। ছোট দুইটি ভাই-বোন আছে আমার। তাদের ভরণপোষণ ও লেখাপড়ার জন্য ভালো আয়ের আশায় দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলাম। কিন্তু হায়দ্রাবাদ এলাকায় দালালরা আমাকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশের কাছে আটক হই। দুই দেশের সরকারের বিশেষ সহায়তায় আজ দেশে ফিরেছি।’
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন, ‘সেখানে অবৈধভাবে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে এবং আদালতে পাঠায়। সেখান থেকে ‘প্রোজ্বলা’ নামে একটি শেল্টার হোম ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ওই শেল্টার হোমের সার্বিক সহযোগিতায় দেড় বছর পর তাদের দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd