1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার শুভ উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫১ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে ১৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০:০০ টায় ধানসিঁড়ি ট্রেনিং সেন্টার, দশানী, বাগেরহাটে জলবায়ু পরিবর্তন ও অধিপরামর্শ বিষয়ক ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিজুর রহমান, মাননীয় জেলা প্রশাসক, বাগেরহাট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি এ্যাডভোকেট শরীফা খানম। আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সহ-সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মূখার্জী রবীন্দ্র নাথ, সহ-সভাপতি রিজিয়া পারভীন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শেখ, সদস্য মোঃ নূর আলম শেখ ও লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল প্রমুখ।
জেলা প্রশাসক মহোদয় বলেন,“জলবায়ু পরিবর্তনের কারনে দিন দিন দুর্যোগ বেড়ে যাচ্ছে। উন্নত বিশ্ব অধিক পরিমানে কার্বন নিঃশ্মরণ করছে যার কারনে বাযু মন্ডলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে সমুদ্র স্তর যদি এক মিটার বেড়ে যায় তাহলে বাংলাদেশের ১৭% ভখন্ড সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। সমুদ্র গর্ভের উচ্চতা বেড়ে লোনা পানি নদী নালার মাধ্যমে ভূপৃণ্ঠে প্রবেশ করছে এবং জমির উর্বরতা কমে যাচ্ছে, লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনে কিন্তু আমরা কম দায়ী। আরও সচেতন হয়ে আমরা কিভাবে নিয়ন্ত্রন করতে পারি সেদিকে লক্ষ্য রাখেতে হবে। এজন্য বিশ্ব অনেক সোচ্চার হয়েছে। জলবায়ু পরিবর্তনের পিছনে কি কি কারন দায়ী সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার বিশ্বাস এই প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়গুলো উঠে আসবে। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ নিজ নিজ সামর্থ নিয়ে যদি মানুষের কল্যানে একতাবদ্ধভাবে কাজ করে তাহলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারব। আজকে এমন চমৎকার একটি আয়োজন করার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd