1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বহেরায় উপ-নির্বাচনের প্রচারণায় ব্যস্ত তিন প্রার্থী, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বহেরায় উপ-নির্বাচনের প্রচারণায় ব্যস্ত তিন প্রার্থী, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৪০ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বহেরায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮শে এপ্রিল। এ উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে মেম্বার প্রার্থীদের প্রচার-প্রচারণা। নানা ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে গ্রামটি। চলছে মাইকিং। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা। বাসাবাড়ি থেকে দোকানপাট, হাট-বাজারগুলোসহ সর্বত্রই প্রার্থীদের বিরামহীন প্রচারণায় গ্রামজুড়ে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জানা যায়, কুলিয়া ইউনিয়নের বহেরা ওয়ার্ডের মেম্বার সামছুজ্জামান (ময়না), গত ২৩ জানুয়ারী-২৪ তারিখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার পরিপেক্ষিতে আগামী ২৮শে এপ্রিল উপ-নির্বাচন এর তারিখ ঘোষণা করা হয়। নির্বাচন উপলক্ষ্যে প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন তিন প্রার্থী মো: আনিসুজ্জামান (সুজল) তার প্রতীক ফুটবল, মো: রিপন তার প্রতীক টিউবওয়েল এবং মো: আমানুল্লাহ হোসেন তার প্রতীক তালা। তারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যস্ত সময় পার করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। মেম্বার প্রার্থী রিপন বলেন, আমি বিগত ১৭বছর মেম্বার হিসাবে বহেরার মানুষের পাশে থেকে কাজ করে এসেছি, সর্বদা মানুষের সুখ-দু:খে নিজেকে বিলিয়ে দিয়েছি, বহেরা গ্রামের মানুষ আমাকে ভালোবাসে। আশাকরি বহেরার মানুষ আমাকে এবারও টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। মেম্বার প্রার্থী মো: আনিসুজ্জামান (সুজল) বলেন, আমি বহেরার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। গরীব-অসহায় মানুষের নায্য অধিকারের অঙ্গিকার নিয়ে আমি মাঠে নেমেছি। নতুন হিসাবে আমি অনেক সাড়া পাচ্ছি, আমার প্রতীক ফুটবল, আশাকরি বহেরার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এছাড়া মেম্বার প্রার্থী আমানুল্লাহ হোসেন জানান, এলাকার উন্নয়নের স্বার্থে মানুষের ভালোবাসা নিয়েই আমি মাঠে নেমেছি। আমি ১নং ওয়ার্ডের মানুষের জন্য কিছু করতে চাই। বহেরা গ্রামের মানুষ আমাকে ভালোবাসে আমার প্রতীক তালা, আগামী ২৮তারিখে বহেরার মানুষ আমাকে ভালোবাসার প্রতিদান দিবে আমি আশা করি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd