1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়ায় ওএমএস'র চাল-আটা পেতে উপচে পড়া ভিড় - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

কলারোয়ায় ওএমএস’র চাল-আটা পেতে উপচে পড়া ভিড়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৫৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়ায় চাল ও আটার দাম বেড়ে যাওয়ায় নিম্ম আয়ের মানুষেরা পড়েছে বিপাকে। ঠিক সেই মুহুতেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কলারোয়া পৌর এলাকায় ২৫জুলাই থেকে ৩টি পয়েন্টে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজ এর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খোলা বাজারে (ওএমএস) চাল প্রতি কেজি-৩০টাকা ও আটা প্রতি কেজি-১৮ টাকায় বিক্রি কার্যক্রম শুরু করেছে। দীর্ঘ সারিতে দাড়িয়ে তারা কিনছেন এই দুটি খাদ্য পন্য। নি¤œ ও মধ্যবিত্ত মানুষেরা ওএমএস এর চাল ও আটা কিনতে বর্তমানে ঝুকি পড়েছে। সকাল থেকে লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে শত শত নারী ও পুরুষের। কলারোয়া বাজারে চালের দাম বেড়ে গরীবের মোটা চালের কেজি হয়েছে ৪০থেকে ৫০টাকায়। তাই নি¤œ আয়ের মানুষরা ছুটছেন ন্যায্যমূল্যে খোলা বাজারের ওএমএস ডিলারদের কাছে। উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা আলিমুদ্দীন মোড়ল, জানান-সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে প্রতিদিন ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে দেড় টন করে চাল ও এক টন করে আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হচ্ছে। চাল প্রতি কেজি ৩০টাকা এবং আটা ১৮টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। ওএমএস-এর দোকান থেকে জন প্রতি ৫কেজি চাল অথবা আটা কিনতে পারবেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, কলারোয়া পৌর এলাকায় হরিতলা মোড়ে ওএমএসের ডিলার নরেন্দ্র নাথ ঘোষ নায্য মূল্যে বিক্রয় করছেন। তিনি বলেন, এখন চাল ও আটার মান খুব ভালে, চাহিদা অনেক বেশি। বাজারে বাড়তি দামে চাল ও আটা কিনতে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। তাই তারা ছুটছেন ও এমএসের ডিলারের কাছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে। লাইনে দাড়ানো চাল কিনতে আসা নারী মমতা রিতা, ঝর্ণা খাতুন জানান, তারা সকাল ৭টায় এসে দাড়িয়েছেন চাল ও আটা নেয়ার জন্য। ঝিকরা ওয়ার্ডের বাসিন্দা তুলসি রানী বলেন, বাজারে চাল ও আটার দাম অনেক বেশী। এখানে একটু কম দামে চাল ও আটা পাওয়া যাচ্ছে তাই লাইনে দাড়িয়েছি। কলারোয়া পৌর সভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল বলেন-উপজেলার প্রতিটি ইউনিয়নে ভিজিডি ও ভিজিএফ চালের ব্যবস্থা রয়েছে। কিন্তু পৌর এলাকায় এই ধরনের কার্যক্রম না থাকায় অনেক অসহায় মানুষেরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পৌর এলাকায় ওএমএম এর ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ওএমএস এর এই সুবিধা চলমান রাখার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান। এদিকে কলারোয়া পৌর এলাকার শত শত নারী ও পুরুষ ওএমএস এর এই চাল ও আটা বিক্রয় চলমান রাখার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রতি দাবী জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd