1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ভারতের উপহারের ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ভারতের উপহারের ৪০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

সোহরাব হোসেন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে দিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আজই অ‍্যাম্বুলেন্স গুলি বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশে রওনা হবে।
২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর কালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলার বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স এখন ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে এসেছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের ১টি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি ও আজ ২৬ আগস্ট ৪০ টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ৭১ টি অ্যাম্বুলেন্স। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে জানান ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। উপহার হিসেবে আসা এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে। অর্থাৎ কার্ডিয়াক রোগী বহনের সুযোগ থাকছে এতে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার জানান, ভারত থেকে বেনাপোল বন্দরে ৪০টি অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার সকালে প্রবেশ করেছে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের নামে অ্যাম্বুলেন্সগুলো উত্তরা মোটরর্স নামের একটি সিএন্ডএফ এজেন্ট খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে আজই অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd