1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে জোর ২কংগ্রেসম্যানের - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কে জোর ২কংগ্রেসম্যানের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন। এই সফরে তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দিয়েছেন।মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, কংগ্রেস প্রতিনিধি রিচ ম্যাককরমিক ও এড কেইস বাংলাদেশ ছেড়েছেন। বাংলাদেশ সফরকালে তারা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সংসদ সদস্য ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
দুই কংগ্রেসম্যান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। তারা সেখানে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছে এই সফর।
ঢাকা সফরকালে দুই কংগ্রেসম্যান ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনও করেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য ১২ আগস্ট চার দিনের সফরে বাংলাদেশে আসেন। এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচ ম্যাকরমিক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd