1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তামিমকে নিয়ে যা বললেন পাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তামিমকে নিয়ে যা বললেন পাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়ার একদিন পরই আবারও ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তামিম তার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে মাঠে ফেরার ঘোষণা দেন। এদিকে, তামিমের ফিরে আসা সবার জন্যই স্বস্তির বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার দুপুর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তামিম। এ সময় তার সঙ্গী ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তামিমের সহধর্মিণী আয়েশা ইকবাল। পরবর্তীতে সেই বৈঠকে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।বৈঠক শেষে সংবাদকর্মীদের একজন পাপনকে প্রশ্ন করেন তামিমের অবসর ভেঙে ফেরাটা আপনাদের জন্য কতটা স্বস্তির? জবাবে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘অবশ্যই। এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে!’ বিসিবিকে তামিম অবসরের চিঠি কি দিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আজকে একটা এসেছে। যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে।’
বিসিবি সভাপতি বলেন, ‘ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে আমার একটা ধারণা হয়েছিল হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd