1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ইতালীয় পার্লামেন্টে প্রথম ঘটল এমন ঘটনা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ইতালীয় পার্লামেন্টে প্রথম ঘটল এমন ঘটনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত ইতালির পার্লামেন্টে প্রথমবারের মতো শিশুকে বুকের দুধ খাওয়ানোর ঘটনা ঘটেছে। তাও আবার এক নারী সংসদ সদস্য তার শিশুকে বুকের দুধ খাওয়ান। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়াগুলো সংবাদ প্রচার করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার প্রথমবারের মতো ইতালীয় পার্লামেন্টে একটি শিশু আসন গ্রহণ করেছিল, যখন আইনপ্রণেতা গিল্ডা স্পোর্টিয়েলো তার ছেলে ফেদেরিকোকে ডেপুটি চেম্বারে বুকের দুধ খাওয়ান। এ সময় গিল্ডার সহকর্মীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি অনেক দেশে আরও সাধারণ ঘটনা হবে, কিন্তু ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত ইতালির পার্লামেন্টের নিম্ন-হাউসে ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টিতে ব্যাপক গুরুত্বারোপ করেন। খবরে বলা হয়েছে, সংসদীয় অধিবেশনে সভাপতিত্ব করতে গিয়ে জর্জিও মুলে বলেন, ‘এটি প্রথমবারের মতো, সব দলের সমর্থনে। ফেদেরিকোর দীর্ঘ, মুক্ত ও শান্তিপূর্ণ জীবনের জন্য শুভকামনা।’
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে একটি সংসদীয় নিয়ম চালু করে ইতালির পার্লামেন্ট। সেই নিয়ম অনুযায়ী নারী আইনপ্রণেতারা তাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে চেম্বারে (পার্লামেন্ট) প্রবেশ করতে এবং এক বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে পারবেন।বাম ঘরানার ৫ স্টার আন্দোলনের স্পোর্টিয়েলো বলছেন, অনেক নারী সময়ের আগেই বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেন- সেটা তাদের পছন্দের জন্য নয়, বরং তারা কর্মক্ষেত্রে ফিরে যেতে বাধ্য হন বলে।
গত বছরের অক্টোবরে ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন জর্জিয়া মেলোনি। কিন্তু দেশটির আইনপ্রণেতাদের প্রায় দুই-তৃতীয়াংশ পুরুষ। বুধবারের ঘটনাটি ইতালির জন্য প্রথম হলেও ১৩ বছর আগে লিসিয়া রনজুলি নামে মধ্য-ডানপন্থি ফোরজা ইতালিয়া দলের সিনেটর স্ট্রাসবার্গ ইউরোপীয় পার্লামেন্টে তার মেয়েকে বুকের দুধ খাওয়ান৷

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd