1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় অসহায় ও দুঃস্থ মানুষরা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনায় অসহায় ও দুঃস্থ মানুষরা প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর নয়টি ওয়ার্ডে করোনাকালীন কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া প্রায় চার হাজার অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন। মানবিক সহায়তার মধ্যে ছিলো জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়ের জন্য নগদ অর্থ।
আজ (বুধবার) কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এসব খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁরা নগরীর ৪, ৫, ৬, ৯, ১০, ১১, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটিতে চারশত ২৮ জন হিসেবে মোট তিন হাজার চারশত ২৪ জনের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা ও মোট নগদ তিন লাখ ৪২ হাজার চারশত টাকা বিতরণ করেন। এছাড়া ২৪ নম্বর ওয়ার্ডে পাঁচশত ৭১ জনের মাঝে মোট ৫৭ হাজার একশত টাকা ও জনপ্রতি সাত কেজি চাল বিতরণ করা হয়। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সিকদার রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে অতিথিরা বলেন, বর্তমান সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না। সরকার মানুষের কষ্ট লাঘবে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেলে চলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন ও অসহায় মানুষের পাশে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd