1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রীতিমতো ইংলিশদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। ৬ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল। বাংলাদেশের লক্ষ্য ছিল ১৫৭। বাংলাদেশ এই রান টপকে গেছে ১২ বল হাতে রেখেই। ক্রিস জর্ডানের বলে আউটসাইড-এজড হয়েছিলেন সাকিব। থার্ডম্যানে থাকা স্যাম কারেন ডাইভ দিয়েও নাগাল পাননি সেটির।
বাংলাদেশ অধিনায়কের মারা ওই চারেই নিশ্চিত হয়েছে দাপুটে এক জয়। রান তাড়ায় রনি তালুকদার ও লিটন দাসের ইতিবাচক শুরুই পথ দেখায় বাংলাদেশকে। এরপর নাজমুল হোসেনের ঝড়ো ফিফটি, তৌহিদ হৃদয়ের সঙ্গে তার ঝড়ো জুটি ইংল্যান্ডকে প্রায় লড়াই থেকে ছিটকে দেয়। বোলিংয়ে জস বাটলারের হাতে অপশন ছিল অনেক, তবে কাজে আসেনি তা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে ফিরেছিলেন বেন ডাকেট। ইংল্যান্ডের পথ হারানো ও বাংলাদেশের ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সেখানেই। সে নিয়ন্ত্রণ আর হারায়নি বাংলাদেশ। হাসান মাহমুদের দুর্দান্ত ডেথ বোলিংয়ের পর টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিং চাপে ফেলে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের। এ সংস্করণে দুই দলের এটি মাত্র দ্বিতীয় দেখা। ২০২১ বিশ্বকাপে প্রথম দেখায় হেরেছিল বাংলাদেশ। এবার সেই হারের প্রতিশোধ নিল টাইগাররা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর এবার টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ১২ মার্চ, মিরপুরে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd