1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
খুলনায় নিম্ন আয়ের শ্রমজীবী পেলেন খাদ্য সহায়তা ও অর্থ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

খুলনায় নিম্ন আয়ের শ্রমজীবী পেলেন খাদ্য সহায়তা ও অর্থ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ (বুধবার) কেসিসি’র সাতটি ওয়ার্ডে করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবীদের মাঝে জনপ্রতি সাত কেজি চাল এবং সবজি ক্রয়য়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
নগরীর ৩১, ১০, ২৯, ২২, ১৮, ১৯ ও ২৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে চারশত ২৮ জন হিসেবে মোট দুই হাজার নয়শত ৯৬ জনের মাঝে এই খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
সকালে নগরীর ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্ত্বরে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর টিপু এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামীম মোশাররফ, মোঃ ইলিয়াস হোসেন লাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। সরকার অসহায় মানুষের কষ্ট লাঘবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছে। করোনা থেকে রক্ষা পেতে সরকারি বিধি-নিষেধ মানতে হবে সকলকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd