1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সদর উপজেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সদর উপজেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছেন। জননেত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের মানুষের কথা ভাবেন। এমপি রবি আরো বলেন, করোনা ভাইরাস সাতক্ষীরাতে ব্যাপক হারে বেড়েছে। সংক্রমণ থেকে বাঁচতে সকলকে আরো বেশি সতর্ক ও সজাগ হতে হবে এবং নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ছাতা সামাজিক দূরত্ব বজায় রাখার একটি অন্যতম মাধ্যম। করোনার সংক্রমণ রোধে সকলকে ছাতা ব্যবহারের পরামর্শ দেন এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলার ১১৩ জন দলিত, বেদে ও হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থীর মাঝে এ চেক বিতরণ করা হয়। প্রাথমিক স্তরের ৫৬জন শিক্ষার্থীকে মাসিক ৭০০ টাকা হারে এক বছরের জন্য ৮ হাজার ৪শ’ টাকা, মাধ্যমিক স্তরে ২০জন শিক্ষার্থীকে মাসিক ৮০০ টাকা হারে এক বছরের জন্য ৯হাজার ৬শ’ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১৭জন শিক্ষার্থীকে মাসিক ১০০০ টাকা হারে এক বছরের জন্য ১২ হাজার টাকা এবং উচ্চতর স্তরে ২০জন শিক্ষার্থীকে মাসিক ১২০০ টাকা হারে এক বছরের জন্য ১৪ হাজার ৪শ’ টাকা করে সর্ব মোট ১১ লক্ষ ৫৪ হাজার ৪শ’ টাকার চেক বিতরণ করা হয়। এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd