1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার ইউএনওর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটার ইউএনওর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব‍্যুরো:  দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের পিতা ইউনুস খাঁন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার (১০ জুলাই, ২১ ইং) তারিখ সকাল ১০ টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইউএনওর পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শনিবার সকালে তিনি আকষ্মিক হ্নদরোগজনিত কারনে ইন্তেকাল করে। মরহুমের মৃত্যু সংবাদ পেয়ে তাৎক্ষনিক ছুটে আসেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মুজিবর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাবৃন্দ। মরহুম ইউনুস খাঁন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তার বড় ছেলে ইতিপূর্বে ইন্তেকাল করেন, ছোট ছেলে জাপানে কর্মরত ও একমাত্র মেয়ে তাছলিমা আক্তার দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। মরহুম ইউনুস খাঁনের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলাতে। ইউএনওর পিতার মৃত্যুতে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ্ব মুজিবর রহমান, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি রশিদুল আলম রশিদ, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান, দপ্তর সম্পাদক আবির হোসেন লিয়ন, সাংবাদিক কে.এম রেজাউল করিম, সাংবাদিক ডাঃ অহিদুজ্জামান প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক আশরাফুল ইসলামসহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শনিবার বাদ আছর মরহুমের নামাযে জানাযা শেষে তাকে তার গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দীন উপজেলাতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd