1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৯ রানে জিতে বিশ্বকাপ শুরু বাংলাদেশের - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

৯ রানে জিতে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: প্রথম ৩ বলে ওয়াইডসহ ৪ রান। চতুর্থ বলে ফুলটস পেয়ে হক্কা মেরেছিলেন ফন মিকেরেন। পঞ্চম বলে আবার তুলে মেরেছিলেন, তবে বাউন্ডারির বেশ ভেতরেই পড়েছে সেটি। শেষ বলে গিয়ে ক্যাচ দিয়েছেন মিকেরেন। ৯ রানে হেরে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
সৌম্যর করা শেষ ওভারের প্রথম ৩ বলে ওয়াইডসহ ৪ রান। চতুর্থ বলে ফুলটস পেয়ে ছক্কা মেরেছিলেন ফন মিকেরেন। পঞ্চম বলে আবার তুলে মেরেছিলেন, তবে বাউন্ডারির বেশ ভেতরেই পড়েছে সেটি। শেষ বলে গিয়ে ক্যাচ দিয়েছেন মিকেরেন।
১৪৪ রানের সংগ্রহ লড়াই করার মতোই ছিল। তবে তাসকিন আহমেদ প্রথম ২ বলেই ২ উইকেট নিয়ে চাপে ফেলে দেন নেদারল্যান্ডসকে। এরপর সাকিবের ওভারে ২ রানআউটে চাপ আরও বাড়ে ডাচদের। সেটি থেকে আর বের হতে পারেনি তারা।
বলতে গেলে একা লড়াই করেছেন কলিন অ্যাকারম্যান, তবে দলকে পার করাতে পারেননি। ব্যাটিং খুব একটা সন্তোষজনক না হলেও বোলিং ও ফিল্ডিং সাকিবকে সন্তুষ্টই করার কথা। অবশ্য পঞ্চম বোলার হিসেবে মোসাদ্দেক ও সৌম্যকে খেলানোর কৌশল নিয়ে বাংলাদেশ দলকে ভাবতে হবে নতুন করেই। আগামী ২৭ অক্টোবর সিডনিতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ইনিংসের প্রথম দুই বলেই তুলে নেন নেদারল্যান্ডের দুই উইকেট। প্রথম বলে করিডোর অফ আন্সার্টেইন্টিতে খোঁচা মেরে ডাচ ওপেনার বিক্রমজিৎ সিং ফেরে ইয়াসির আলী ক্যাচ নিলে। পরের বলেই বাস ডি লিডকেও উইকেটের পিছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরান দেশসেরা এই পেসার।
এরপর নেদারল্যান্ডকে চাপে রেখে রান আটকে রাখলেও উইকেট নিতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা। কিন্তু সাকিব আল হাসান চতুর্থ ওভারে বোলিংয়ে এসে ওই ওভারে দুটি রানআউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় বাংলাদেশ। ম্যাক্স ও’ডাউড (৮) এর পর টম কুপার কোনো বল মোকাবিলা করতে না পেরেই ‘ডায়মন্ড ডাক’ নিয়ে সাজঘরে ফেরেন।
এরপর কলিন অ্যাকারম্যান আর অধিনায়ক স্কট এডওয়ার্ডস মিলে ৪৪ রান করে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছিল বাংলাদেশও। তবে সেই অস্বস্তি থেকে সমর্থকদের মুক্তি দিয়েছেন সাকিব। ডাচ অধিনায়ক এডওয়ার্ডসকে (১৬) ফিরিয়েছেন তিনি। এনে দিয়েছেন বহু আকাঙ্ক্ষিত ‘ব্রেক থ্রু’টা।
পরের ওভারে আঘাত হানলেন হাসান মাহমুদও। বোল্ড করেন টিম প্রিঙ্গলকে, যিনি বলদুয়েক আগেই নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলেও বেঁচে ফিরেছিলেন। দলীয় ৬৬ রানে ৬ উইকেট খুইয়ে বসার পর বৃষ্টিতে কিছু সময় খেলা বন্ধ থাকার পর ডাচরা আবার ব্যাটিংয়ে নামলে একা হাতে ম্যাচ বের করার চেষ্টা করছিলেন অ্যাকারম্যান। তবে অপর প্রান্ত্রে লোগান ভ্যান বিক ও সারিজ আহমেদের উইকেট তুলে নেন টাইগাররা।
কিন্তু ঠিকই ফিফটি তুলে নেন অ্যাকারম্যান। এই ব্যাটার ৪৮ বলে ৬২ রান করে তাসকিনের বলে ফেরার পর বাংলাদেশ জয়ের দাঁড়প্রান্তে পৌছে যায়। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রানে অলআউট হয় ডাচরা।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া আরেক পেসার হাসান মাহমুদ ২টি, সাকিব ও সৌম্য নেন ১টি করে উইকেট।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd