1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় করোনার ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১২ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় করোনার ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৪৬ সংবাদটি পড়া হয়েছে

নক্ষত্র ডেস্ক: করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ৪০২ জন। আর করোনা আক্রান্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে । এদিকে, এসময় ২৮৫ জনের নমুনা পরিক্ষায় নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে জেলায় শুক্রবার (৯ জুলাই) সকাল পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৮ জন।
এছাড়া বর্তমানে জেলায় ১ হাজার ২৫২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এর মধ্যে করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন করোনা পজেটিভ ও উপসর্গ নিয়ে ২৪১ জন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিক ও বাসা বাড়িতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গে যে ৮ জন মারা গেছেন তারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পাথর ঘাটা গ্রামের সুব্রত আলী (৮০), ইটাগাছা মানিকতলা গ্রামের আমিরুল ইসলাম (৬২, সাতিয়ানতলা গ্রামের মাহফুজা (৫০), মামুন শেখের স্ত্রী তাহমিনা (৩৫), কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের নাছিম উদ্দিন (৪০), বড়ালী গ্রামের রাবেয়া খাতুন (৬৮), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মোকছেদ আলী (৬৯), কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আব্দুল খালেক (৯০)।
মারা এই ৮ জনের প্রত্যেকেই বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তাদের মৃত্যু হয়। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক শেখ-কুদরত-ই-খোদা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd