কালীগঞ্জে ১৬ দলীয় মরহুম আবুল কালাম স্মৃতি ক্যারাম বোর্ড টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

কালিগঞ্জ ফিচার সাতক্ষীরা-জেলা

কালিগঞ্জ প্রতিনিধি : শিক্ষা, সাংস্কৃতিক ও খেলাধুলা আয়োজনের মাধ্যমে সমাজকে আদর্শ ও সোনালী সমাজ গড়তে হবে এরআলোকে সাতক্ষীরার কালীগঞ্জে মৌতলায় মরহুম আবুল কালাম স্মৃতি ১৬ দলীয় আঞ্চলিক ক্যামবোর্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
(১০ আগস্ট ) সোমবার সন্ধ্যা ছয় টারদিকে মৌতলা কাঁচামাল পট্রি মহাসিন কফি হাউজ ১৬ দলীয় ক্যারামবোর্ড প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আয়োজক উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও কলম সৈনিক সাংবাদিক শেখ মারুফ হোসেন এর সভাপতিত্বে ও মনসাদ, নজরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন ক্রীয়া উৎসাহী ও ক্রীয়া উদ্যোক্ত মো, আব্দুর রউফ সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন যুব দলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউপি ২ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মো, মহসিন গাজী, ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে ইয়াসিন ও আসাদ এর দল জয় লাভ করে।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ ক্যারামবোর্ড খেলেয়ার মিরামিন,বাবু, হাসান, আব্দুল লতিফ, মামুন,রবি,কাজল,শামিম,জাকির, জোহির, ফিরোজ, দেলোয়ার, জামির, আলম, আশরাফুল, নূর ইসলাম, সাইফুল রাজু, ফরেজ ,প্রমূখ্য।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *