৫ হত্যা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

মোমিনুর রহমান: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) তাকে সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডলের আদালতে হাজির করে সদর থানার জি আর ৩৯৯/২৪, জি আর ৩৮০/২৪, জি আর ৪৩৮/২৪, জি আর ৪৪১/২৪ ও জি আর ৪৩৯/২৪ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। কোর্ট ইন্সপেক্টর মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।
এর আগে গত ২৭ জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখ্য, মামলাগুলো ২০১৪ সালে সাতক্ষীরার বিভিন্ন স্থানে সংঘটিত কথিত ক্রসফায়ারে মানুষ হত্যার অভিযোগ সম্পর্কিত।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *