​সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম রবির সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, কেন্দ্রীয় কৃষক দল নেতা গাজী আমিনুর রহমান মিনু এবং জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলী হোসেন।প্রধান অতিথির বক্তব্যে রাহমাতুল্লাহ পলাশ বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেন্দ্রীয় নির্দেশনায় কৃষক দলের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ প্রশংসনীয়।” তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণকে নিজ নিজ জায়গায় ফলজ ও বনজ বৃক্ষরোপণের আহ্বান জানান।
​উক্ত কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি, কৃষক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চারা রোপণ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *