দেবহাটার কুলিয়ায় ‘শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং’ অনুষ্ঠিত

দেবহাটা ফিচার সাতক্ষীরা-জেলা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: “শিশুশ্রম নয়, শিশুরা যাবে স্কুল, গড়বে সুন্দর আগামী বাংলাদেশ”—এই প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলায় কুলিয়ায় ‘শিশুশ্রম প্রগ্রেস শেয়ারিং মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে ও দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলন-এর আয়োজনে সোমবার ( ২৭ জুলাই) বেলা ১১টায় দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এই বিশেষ সমন্বয় ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রগ্রেস শেয়ারিং মিটিংয়ে শিশুশ্রম নিরসন এবং শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র, কুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ফারুক হোসেন, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জ্যোৎস্না বালা, ইউপি সদস্যা ফাতেমা খাতুন এবং ইউপি সদস্য প্রেম কুমার। সভায় বক্তারা বলেন, শিশুদের অধিকার রক্ষা এবং তাদেরকে একটি নিরাপদ ও সুস্থ সামাজিক পরিবেশ প্রদান করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে সচেতনতা বাড়িয়ে ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে স্থানীয় সরকার ও উন্নয়ন সংস্থাগুলোকে একযোগে কাজ করতে হবে। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে শিশুদের মুক্ত করে তাদের হাতে বই-খাতা তুলে দেওয়া এবং তাদের মানসিক বিকাশের পথ সুগম করাই এই প্রগ্রেস শেয়ারিং মিটিংয়ের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও মাঠ পর্যায়ের সমাজকর্মীরা অংশ নেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক রবিউল ইসলাম, ইউপি সদস্যা শ্যামলী রানী, ভিডিএস (VDS)-এর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলগামী ও সুবিধাবঞ্চিত শিশু। মিটিংয়ের শেষ পর্বে দেবহাটা এরিয়া প্রোগ্রামের বিগত মাসগুলোর কার্যক্রম ও লক্ষ্যমাত্রা অর্জনের একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়। উপস্থিত সকলে স্থানীয় পর্যায় থেকে শিশুশ্রম পুরোপুরি দূর করার ব্যাপারে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *