সাতক্ষীরায় ক্যাডেট এএসআই নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন, ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট উপলক্ষে নিয়োগ কার্যক্রম পরিচালনাকারী পুলিশ সদস্যদের এ ব্রিফিং প্রদান করা হয়।
ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব ও দিক নির্দেশনা দেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে সম্পূর্ণ প্রক্রিয়া সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী।
এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) যশোর মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) খুলনা সাইফুল ইসলাম এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) মোঃ নাজমুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, মোঃ ইমরান খান, শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *