হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা

অন্যান্য আন্তর্জাতিক আশাশুনি কলারোয়া কালিগঞ্জ খেলাধুলা জাতীয় তথ্য-প্রযুক্তি তালা দেবহাটা পাটকেলঘাটা ফিচার বিনোদন লাইফস্টাইল শ্যামনগর সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা সারাদেশ

বিনোদন ডেস্ক : হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে (ডিস্ক জকি) মারজিয়া কবির সনিকা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন সনিকা নিজেই। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।’ পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি।

তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন। অনেকে তার পোস্টের মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

গণমাধ্যম কর্মীদেরও একের পর এক ফোনে সাড়া দিতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন সনিকা। ফিরতি এক স্ট্যাটাসে তিনি জানান, কথা বলতে অক্ষম হওয়া সাড়া দিতে পারছেন না তিনি। সুস্থ হয়ে সবার সাথে শিগগিরই কথা বলবেন।

দেশের নারী ডিজেদের অন্যতম সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে তার সংগীতজগতে যাত্রা শুরু করেন। নিজের অনন্য পরিবেশনা ও চটুল তালের সুবাদে খুব অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন।

২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করেন তিনি। সংগীত ও ডিজেংয়ে সাফল্যের ধারাবাহিকতায় ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা লাভ করেন সনিকা।

পরবর্তীতে কেবল মিক্সিং ট্র্যাকেই সীমাবদ্ধ না থেকে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৪ সালে শ্রোতাদের মাঝে সাড়া জাগিয়ে প্রকাশ পায় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *