1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৬ ম্যাচে মাহমুদউল্লাহর অবস্থান বদলেছে ৫ বার - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

৬ ম্যাচে মাহমুদউল্লাহর অবস্থান বদলেছে ৫ বার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২২৪ সংবাদটি পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহকে পাঠানো হয়েছে পাঁচ নম্বরে। ৬ ম্যাচে তার অবস্থান বদলেছে ৫ বার। বিশ্বকাপে রিয়াদের শুরুটা হয়েছিল ৮ নম্বর ব্যাটার হিসেবে। পরের তিন ম্যাচে তিনি সাত, ছয় ও সাত নম্বরে খেলেছেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রিয়াদ একাদশে ছিলেন না।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে ব্যাটিংয়ে নামতে হয়নি রিয়াদের। তার আগেই জিতে যায় বাংলাদেশ, যা এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে তাদের একমাত্র জয়। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আট নম্বরে নেমে রিয়াদ করেন অপরাজিত ৪১ রান। এরপর ভারতের বিপক্ষে সাতে নেমে ৪৬, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয়ে নেমে তিনি ১১১ রানের ইনিংস খেলেন। এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে ফের সাতে নামানো হয় রিয়াদকে। ডাচদের কাছে লজ্জার হারের ম্যাচটিতে তার ব্যাটে আসে ২০ রান।
মাহমুদউল্লাহর বিষয়ে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেন, ‘প্লিজ মাহমুদউল্লাহকে ওপরে খেলাও। মিডল অর্ডার যখন ব্যর্থ, তখন দলের সেরা ব্যাটারকে চার বা পাঁচে খেলাও। টিম ম্যানেজমেন্ট কী ভাবছে জানি না। মাহমুদউল্লাহকে কেন ৭ নম্বরে নামানো হচ্ছে, কেউ এর কারণটা ব্যাখ্যা করবে আশা করি। তিন উইকেট পড়ে গেলে মাহমুদউল্লাহকে নামানো উচিত, সে একপ্রান্ত আগলে রাখবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd