1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ২০০৩ সালে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তার পর থেকে আর প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়ের দেখা পায়নি লাল-সবুজরা। ২২ বছর পর আবারও একই মাঠে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন হামজা-রাকিবরা। এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ। ভারতকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে জামাল ভূঁইয়ারা।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। সেই গোলটি করেছেন শেখ মোরসালিন। শেষ পর্যন্ত তার গোলটিই হয়ে থাকে জয় নির্ধারিক।
শুরু থেকে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিয়ে ভারত আক্রমণে এগিয়ে থাকে। কিন্তু গোল পেয়েছে বাংলাদেশ-ই। তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল ভলি সহজে গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর গ্লাভসে জমা পড়লে তাতে দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। সপ্তম মিনিটে মোরসালিনের থ্রু পাস ধরার কেউ ছিল না। একটু ঢিমেতালে সাবধানী ছকে চলতে থাকে দুই দলের খেলা। এরপর ১২ মিনিটে হঠাতই চোখ জুড়ানো গোলে গ্যালারিতে প্রাণ সঞ্চার করেন শেখ মোরসালিন।
মাঝমাঠ মাঠ থেকে রাকিবকে বল বাড়িয়ে বক্সের দিকে ছুটতে থাকেন মোরসালিন। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে বক্সে ঢুকে নিজে শট না নিয়ে মাপা পাস বাড়ান রাকিব। অন্য প্রান্তে থাকা মোরসালিন প্রয়োজনীয় টোকায় গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়েই ডানা মেলে উদযাপনে মাতেন। দর্শকরাও উল্লাসে ফেটে পড়লো। লাল-সবুজের জার্সিতে এ নিয়ে তার গোল হলো ৭টি।
শুরু থেকে খুব একটা সাবলীল ছিলেন না তারিক কাজী। অস্বস্তি বোধ করায় ২৬ মিনিটে তাকে তুলে শাকিল আহাদ তপুকে নামান কাবরেরা।
৩১ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে গিয়ে অকারণে পোস্ট ছেড়ে বেরিয়ে অনেক দূরে গিয়ে বিপদ ডেকে এসেছিলেন মিতুল মারমা। কর্নারের কাছাকাছি মিতুল বল হারানোর পর এক পর্যায়ে পেয়ে যান লালিয়ানজুয়ালা চাংতে। তার শটে আটকানোর উপায় ছিল না পোস্ট থেকে অনেক দূরে থাকা মিতুলের। চাংতের শট হেডে ক্লিয়ার করে বাংলাদেশের ত্রাতা হামজা।
একটু পর তপু বর্মণের করা একটি ফাউলকে কেন্দ্র ধরে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি। ৩৯ মিনিটে ভারতের এক খেলোয়াড়ের হেড হেডেই ফেরান রাকিব।
৪৪ মিনিটে হামজার জোরালো ভলি শট বাক খেয়ে অল্পের জন্য বাইরে দিয়ে যায়।
বিরতির পর ভারত চেপে বসে। তবে গোলের দেখা পায়নি। বাংলাদেশকে এইসময় কিছুটা এলোমেলো মনে হয়ছে। তবে রক্ষণ ছিল দুর্ভেদ্য। হামজা-তপুরা গোল হতে দেননি।
৫০ মিনিটে ফ্রি-কিকে রাহুল ভেকের হেড অল্পের জন্য দূরের পোস্ট দিয়ে যায়। ৩ মিনিট পর বদলি মহেষ সিংয়ের নিচু শট আবারও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭১ মিনিটে জায়ান চোটে পড়েন। নামেন তাজ উদ্দিন। মোরসালিনের জায়গায় সুযোগ পান শাহরিয়ার ইমন। নিজেদের গুছিয়ে নিয়ে বাংলাদেশও সুযোগ তৈরি করে। ৭৯ মিনিটে ভালো জায়গায় বল পেয়েছিলেন শাকিল আহাদ তপু, বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া এই ডিফেন্ডারের শট গোলকিপার বাঁ দিকে একটু ঝুঁকে কোনওমতে আটকে দেন।
দুই মিনিট পর শাহরিয়ার ইমনের ক্রস ফাহিমের হেড সন্দে ঝিঙ্গানের মাথার পিছনে লেগে কর্নার হয়। বাংলাদেশ পেনাল্টির দাবি তুললে তাতে সাড়া দেননি ফিলিপাইনের রেফারি। ওই কর্নার থেকে ভারত আক্রমণে উঠলেও কাজ হয়নি।
শেষ দিকে এসে ভারত আবারও আক্রমণ শাণায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৬ বছর পর বাংলাদেশে খেলতে এসে পরাজয়ের স্বাদ বরণ করেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd