1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
১৮ বছর পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

১৮ বছর পর পাকিস্তান যাচ্ছে নিউজিল্যান্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৫৪ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড দল। বৃহস্পতিবার এক টুইটে এ বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এই সিরিজ শেষ করেই নিউজিল্যান্ড দল যাবে পাকিস্তান।
আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শেষ হবে। পরদিনই কিউইরা যাবে পাকিস্তানে। সেখানে ৩ দিনের কোয়ারেন্টিন শেষে দুই দিন অনুশীলন করবে তারা। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এরপর বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৯ ও ২১ সেপ্টেম্বর। ৩টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৫ সেপ্টেম্বর থেকে, লাহোরে।
এর আগে ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল কিউইরা। ওই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে তারা হোয়াইটওয়াশড হয়েছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিমবাসে হামলার পর সব আন্তর্জাতিক দলের সফর বন্ধ হয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd