1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সিনেমায় ‘অশ্লীল’ চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন পূর্ণিমা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সিনেমায় ‘অশ্লীল’ চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮১ সংবাদটি পড়া হয়েছে

 বিনোদন ডেস্ক :

বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। টেলিভিশন কিংবা সিনেমা হলের চেয়ে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টারসহ অন্যান্য ওটিটি প্লাটফর্মেই মুখ গুঁজে বসে থাকতে দেখা যায় এখনকার দর্শকদের। নিজের সময় অনুযায়ী, পছন্দ মতো কনটেন্ট দেখার সুবিধার জন্যই মূলত এত চাহিদা এ প্ল্যাটফর্মগুলোর।

কমেডি, হরর, রোমান্টিক, থ্রিলার কিংবা অ্যাকশন-প্ল্যাটফর্মগুলোও তাদের ডালা সাজিয়েছে বাহারি কনটেন্টে। বয়সভেদে এগুলোর আবার শ্রেণিবিন্যাস করা হয়েছে।

কিন্তু ইদানীং আমাদের দেশীয় ওটিটিতেও এ বিদেশি সংস্কৃতির চর্চা লক্ষ করা যায়। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনির সঙ্গে মিল রেখে দেশীয় ওটিটিগুলোতে এখন এসব অশ্লীল দৃশ্য দেখানো হচ্ছে বলে অভিযোগ কিছু দর্শকদের। তাদের দাবি, এসব কনটেন্ট আমাদের সংস্কৃতিকে বিশ্বে ভুলভাবে উপস্থাপন করছে।

কিন্তু এ ভালগারিজম কিংবা অশ্লীলতা আমাদের সংস্কৃতির সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? দেশীয় কনটেন্টে এসব অশালীন দৃশ্যে থাকা কিংবা সেসব দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বিষয়টি দেখছেন অশালীনভাবেই। এক সময় তিনি নিয়মিত অভিনয় করেছেন বড় পর্দায়। এখনো সিনেমায় অভিনয় করছেন।

কিন্তু ওটিটি থেকে প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন তা। এর পেছনের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় ওটিটি আমার সঙ্গে যায় না। সেখানে চরিত্রে অশালীনভাবে উপস্থাপনের বিষয় থাকে। সিনেমার ওই দুঃসময়টাতেই (অশ্লীলতার সময়) নিজেকে যখন অশালীনভাবে উপস্থাপন করিনি, এখন ওটিটি তো প্রশ্নই আসে না।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd