1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ করে মশাল মিছিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৯ সংবাদটি পড়া হয়েছে

জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি : বিএনপির দলীয় মনোনয়নের সম্ভাব্য তালিকা ঘোষণার পর থেকে সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা- দেবহাটা) জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আলীমের মনোনয়নের দাবিতে ধারাবাহিকভাবে মিছিল মানববন্ধন বিক্ষোভ সড়ক অবরোধ সহ নানান কর্মসূচি পালন করে চলেছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পরে সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা হতে মশাল মিছিল বের করে তার সমার্থকরা। মশাল মিছিলটি শহরের ঋশিল্পী স্কুলের সামনে দিয়ে মেঘনার মোড়ে গিয়ে শেষ হয়।
মেঘনার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন- সাতক্ষীরা সদর-২ আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী হিসেবে আব্দুল আলিমকে ঘোষণা করতে হবে। আব্দুল আলিম ছাড়া অন্য কাউকে বিএনপির নেতাকর্মীরা মানবে না। যাকে মনোনয়ন দেওয়া হয়ছে তিনি একজন বহিষ্কৃত নেতা। বহিস্কৃত নেতার কাছে ধানের শীষ বেমানান। আমরা তার মনোনয়ন বাতিলের জোর দাবী জানাই। বক্তারা অবিলম্বে জাতীয় পার্টি থেকে আসা আব্দুর রউফের মনোনয়ন বাতিল করে ৩৭ বছরের সফল চেয়ারম্যান আব্দুল আলীমের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়ার দাবী জানান।
বক্তারা আরো বলেন, নেতাকর্মীদের সুখ দুঃখের সাথী ছিলেন আব্দুল আলিম। একমাত্র আব্দুল আলিমকে দিয়েই সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা সম্ভব। আব্দুল আলিম ২০১৩ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, ২০১৮ সাল হতে ২০২৫ সাল পর্যন্ত জেলা বিএনপির সদস্য সচিব ও দীর্ঘ ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে বিএনপিকে সাতক্ষীরা জেলায় সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। দলের দুর্দিনে তিনি শত জুলুমের পরেও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
বিএনপি নেতাকর্মীরা বলেন, আব্দুল আলিম সদর উপজেলার লাবসা ইউনিয়ন ইউনিয়ন থেকে ১৯৮৮ সাল থেকে বর্তমান পর্যন্ত টানা ৩৭ বছর চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সেই নেতাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির ভরাডুবি ডেকে আনবে।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সদর উপ‌জেলা বিএন‌পি সদস্য আ‌তিয়ার রহমান, ঘোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি কামরুজ্জামান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপিনেতা সাইফুল ইসলাম মজনু, বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি স‌ফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন ইসলাম, ব্রহ্মরাজপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি আবুল হাসান, সাধারন সম্পাদক না‌সিম বিল্লাহ, বৈকারী ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি ইউনুছ আ‌লি বুলু, সাধারন সম্পদক ত‌জিবুর রহমান টুটুল, বাশদা ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি ডাঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আক্তারুল ইসলাম, ভোমরা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি শা‌হিনুর রহমান, সাধারন সম্পাদক বজলু রহমার (মেম্বর) শিবপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি হা‌ফেজ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক টুটুল হো‌সেন, ঘোনা ইউনিয়ন বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও সদর উপ‌জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরবসহ জেলা ও উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd