1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সিলভার জুবিলী ও জি,এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় সিলভার জুবিলী ও জি,এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট নব-নির্মিত দুই তলা বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অশ্রæঝরা শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা, বঙ্গবন্ধুর পরিবার, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেওয়া শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন প্রচুর বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষা জীবনে প্রাথমিক স্তরের শিক্ষার মূল্য অনেক বেশি। আমি সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া-শুনা করেছি। সাতক্ষীরার ঐতিহ্যবাহী দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নব-নির্মিত ভবন উদ্বোধন করতে পেরে খুবই ভাল লাগছে।”
চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ২০লক্ষ ৭১ হাজার ১২৫ টাকা ব্যয়ে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ১ লক্ষ ৬০ হাজার ৯শ’৭৮ টাকা ব্যয়ে জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা, সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী, জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ, নির্মাণ কাজের ঠিকাদার আবুল বাশার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী ও জি, এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এস.এম শামসুর রহমান। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd