1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো - আব্দুর রউফ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় ধানের শীষ বিজয়ী হলে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো – আব্দুর রউফ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৩৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) বিকালে শিবপুর ও ঘোনা ইউনিয়নবাসীর আয়োজনে শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ তাজমুজ্জামান তাজুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ জয়লাভ করলে ইনশাআল্লাহ একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
ধানের শীষ নারী ও যুবকদের ভবিষ্যৎ নিরাপদ করতে বিএনপির ধানের শীষের কোনো বিকল্প নেই। একটি দল ধর্মের নামে বিভ্রান্তি ও অপপ্রচারের রাজনীতি থেকে দেশকে রক্ষা করতে হলে জনগণকে সচেতন হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জনগণকে বোঝানো না গেলে তারা বিভ্রান্ত থাকবে। আর এই বিভ্রান্তির সুযোগ নিয়েই একটি দল নির্বাচনে জয়ের আশায় অপপ্রচার চালাচ্ছে এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে। এসব অপপ্রচারে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
আমি এমপি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবো এবং একটি বাসযোগ্য, পরিকল্পিত ও উন্নত সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনকে মডেল সাতক্ষীরা গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনসাতক্ষীরা জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সদর থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সদর থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পী, শিবপুর ইউনিয়নের ইউপি সদস্য কাজী আবু সুলতান তুষার প্রমুখ।
নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, “জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় হবে, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। বক্তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন সুযোগ এসেছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার। ধানের শীষকে জেতাতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে।”
শিবপুর ও ঘোনা ইউনিয়নের আয়োজনে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ ক্ষেতের ধানের শীষ, ধানের শীষ আঁকা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত টি-শার্ট, দলের ব্যানার, ফেস্টুন এবং সাতক্ষীরা ২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ছবি নিয়ে বিকাল তিনটার আগেই লোকে লোকারণ্য হয়ে পুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভাস্থল জনসমুদ্রে রূপ নেয়। এসময় শিবপুরের ও ঘোনা ইউনিয়নের আয়োজনে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল জনতার স্রোতের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করেন সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ। হাজার হাজার জনতা গগণবিদারি স্লোগানে তাকে বরণ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি সোহরাব হোসেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd