1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ গ্রেফতার- ২ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ গ্রেফতার- ২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাষ্টার মাইন্ড এজেন্টসহ দুইজন সদস্যকে আটক করা হয়েছে। ২৯শে সেপ্টেমবর সোমবার ভোরে সাতক্ষীরার আশাশুনির উপজেলার খাজরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়া চক্রের মাস্টার এজেন্ট তৈয়ব হাসান (২৭) আশাশুনি উপজেলার পশ্চিম খাজরা গ্রামের আতিয়ার সরদারের পুত্র ও তারেকুজ্জামান জুয়েল শানা (৩২) লাউতাড়া গ্রামের আজিজুল শানার পুত্র।
খাজরা এলাকার বাসিন্দা রাসেল বলেন, আমরা এই অনলাইন জুয়ায় আমাদের এলাকায় স্কুল পড়–য়া থেকে বয়স্ক পর্যন্ত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এলাকায় চুরির ঘটনা ঘটছে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতারের দাবি জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, গ্রেফতার জুয়াড়িদের সহকারি মুজাহিত, আমির হামজা,বাবু ঢালী, শরিফ, সুমন সরদার এদের হয়ে এলাকা যুব সমাজ নষ্ট করে দিচ্ছে আমরা এদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন মোল্যা জানান ,আমরা গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া চক্রের ২ সদস্যকে আটক করেছি। জেলা গোয়েন্দা শাখার এস আই হেমায়েত হোসেনের সঙ্গীয় ফোর্সসহ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া চক্রের ২ সদস্য কে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুুতি চলছে। তিনি আরো বলেন, এই অনলাইন জুয়া দমনে আমাদের অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd