1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ট্রাক ভর্তি ৮ কোটি টাকার ভারতীয় পন্য আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় ট্রাক ভর্তি ৮ কোটি টাকার ভারতীয় পন্য আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  সাতক্ষীরার লাবসা এলাকা থেকে ট্রাক ভর্তি ভারত থেকে অবৈধভাবে আনা উন্নত মানের শাড়ি, থানকাপড়, জীপসান পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি উক্ত মালামাল জব্দ করেন। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোচালানীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানায় বিজিবি। বিজিবি জানায়, একটি চোরাচালানী চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমান ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড়ে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে এর চালকসহ চোরচালানীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনেন। যার ট্রাক নং-সাতক্ষীরা-ট-১১-০৬৯৬। পরে উক্ত ট্রাক থেকে ভারতীয় উন্নত মানের শাড়ি, থানকাপড়, জীপসান পাউডার, সিরামিক পাউডার, টিসু ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেন। জব্দকৃত মামালের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে তিনি আরো জানান।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের পর ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার এবং পরবর্তী আইনগন ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd