1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জানুয়ারিতে প্রায় ৩ কোটি টাকার মালামাল আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় জানুয়ারিতে প্রায় ৩ কোটি টাকার মালামাল আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চলতি বছরের জানুয়ারি মাসে প্রায় ২কোটি ৮৬ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। গত ১জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন সীমান্তে পৃথক অভিযানে এসব অবৈধ ভারতীয় মালামাল আটক করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাংগা বিজিবি চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত জানুয়ারি-২০২৫ মাসে পৃথক বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত চোরাচালানী অভিযানকালে ৩১ লক্ষ টাকা মূল্যের স্বর্ণ, ১৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় রূপার গহনা, ৪৫ লক্ষ টাকা ম্লূ্েযর ভারতীয় শাড়ী, ১ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় অন্যান্য মালামাল, ২৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রকার প্রসাধনী, শিশুখাদ্য ও মনোহারী মালামাল আটক করা হয়।
এছাড়া একই সময় মাদক বোরধী বিশেষ অভিযানে ২৪৩৭০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ১০৬০ বোতল ফেন্সিডিল, ৬১৩ বোতল বিভিন্ন প্রকার মদ এবং ২ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে চোরাচালান বিরোধী এসব অভিযানে কোন চোরাচালানীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন পূর্বক সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd