1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

হাবিবুল্লাহ শহর প্রতিনিধি: ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার পৌর পূর্ব থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ ( সোমবার) সাতক্ষীরা জেলার আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে বিকাল ৪ টায় ইসলামী ছাত্রশিবিরের পৌর পূর্ব থানা সভাপতি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাতক্ষীরা জেলা সভাপতি, বর্তমান সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সহকারী মাওঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, জেলা সভাপতি মোঃ ইমামুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন,স্বাস্থ্য পেশাজীবী ফোরামের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান , ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর প্রকাশনা সম্পাদক আল রাজীব।
প্রধান অতিথি মাওঃ রুহুল আমিন বলেন,মাহে রমজান গোটা মুসলিম জাহানের জন্য রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস হিসেবে আমাদের দ্বারপ্রান্তে হাজির হয়েছে। এই রমজান মাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বাকি ১১ টি মাস যেন আমরা পরিপূর্ণ হক আদায় করে ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ করতে পারি। এই মাস থেকে আমাদেরকে শপথ নিতে হবে যতই বাধা ,ঝড় ,জুলুম নির্যাতন আসুক না কেন সার্বক্ষণিক ইসলামের পথে অবিচল থাকবো। সর্বশেষ দোয়া এবং মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd