1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্রীলঙ্কায় এমপিদের দেশ ত্যাগ ঠেকাতে বিমানবন্দরে অবরোধ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শ্রীলঙ্কায় এমপিদের দেশ ত্যাগ ঠেকাতে বিমানবন্দরে অবরোধ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: চরম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় সরকার পক্ষ ও বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এর মধ্যে সহিংসতার মধ্যে পড়ে এক এমপি’সহ কমপক্ষে ৭ নাগরিকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার দেশটির সেনাবাহিনী ও পুলিশকে জরুরি ক্ষমতা দিয়েছে। ফলে সংস্থা দু’টি এখন কোনো পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেফতার করতে পারবে।
এদিকে চলমান পরিস্থিতিতে অনেক সংসদ সদস্যের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার শঙ্কা করছেন সরকার বিরোধী বিক্ষোভকারীরা। তাই তাদের দেশ ত্যাগ ঠেকাতে শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছেন তারা।
মঙ্গলবার দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাতুনায়েকে অবস্থিত শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অবরোধ করেছে একদল তরুণ। বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারে গাড়ি রেখে অবস্থান নিয়েছেন তারা। চলমান বিক্ষোভের মধ্যে এমপিদের দেশত্যাগ ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছে বিক্ষোভকারীরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সোমবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভে সরকারি দলের একজন সংসদ সদস্যসহ অন্তত ৭ জন নিহত হন। এরপর প্রেসিডেন্ট সেনাবাহিনী ও পুলিশকে বিশেষ ক্ষমতা দিল।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন। অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার সাধারণ জনগণ সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছে। খবরে বলা হয়েছে, ভারত মহাসাগরের তীরে অবস্থিত দেশ শ্রীলঙ্কা ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি পড়েছে। হাজার হাজার প্রতিবাদকারী কারফিউ উপেক্ষা করে সরকারদলের নেতাদের ওপর আক্রমণ, তাদের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়েছে।
সর্বশেষ খবরে বলা হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া মঙ্গলবার পরিস্থিতি তুলনামূলক শান্ত রয়েছে। পুলিশ মুখপাত্র নিহাল থালদুয়া জানিয়েছেন, সহিংসতায় ২০০ মানুষ আহত হয়েছেন। প্রধানমন্ত্রী রাজাপাকসের ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সেনাবাহিনী-পুলিশকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদে বিশেষ ক্ষমতা দিয়েছেন।
এই আইনে পুলিশের হাতে সোপর্দ করার ২৪ ঘণ্টা পর্যন্ত জনগণকে আটক রাখতে পারবে সেনাবাহিনী। এছাড়া যেকোনো ব্যক্তিগত সম্পত্তি যেমন গাড়ি, বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী তল্লাশি চালাতে পারবে। আল জাজিরার প্রতিনিধি মিনেল ফার্ন্দাদেজ কলম্বো থেকে জানিয়েছেন, মহাসড়কে ব্যাপক সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্যের উপস্থিতি রয়েছে। পথে তাকে একাধিক তল্লাশিতে থামানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd