1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ আটক-৩ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ আটক-৩

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থেকে চোরাইপথে ভারত হতে নিয়ে আসা বিপুল পরিমান ঔষধ ও পাতার বিড়ি আটক করেছে সেনাবাহিনী। কালিগঞ্জের পাউখালী ক্যাম্পের ইনচার্জ মেজর নাহিদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের সুন্দরবন বাজার এলাকা উক্ত অভিযান পরিচালিত হয়।
এসময় একই এলাকার সিরাজুল, আব্দুর রহিম ও তার ভগ্নিপতি রওশান আরার বাড়িতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। এসময় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় মালামাল সংরক্ষণের অভিযোগে রওশনারা নামের এক নারীসহ মোজাম আলীসহ তিনজনকে আটক করা হয়। আটক অপর দু’জন হলো আশরাফ হোসেন লাটা ও মোজাম আলী।
কালিগঞ্জ সেনা ক্যাম্প সুত্র জানিয়েছে, ভারত থেকে চোরাইপথে বিভিন্ন ধরণের ঔষধ এনে বিক্রি করতো চক্রটি। আব্দুর রহিম ও তার বোন রওশন আরার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষধ ও দুই বস্তা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। জব্দ বা উদ্ধারকৃত ভারতীয় মালামালের তালিকা প্রস্তুতসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
এদিকে স্থানীয়রা নিশ্চিত করে জানিয়েছে যে অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চোরাচালান চক্রের অপরাপর সদস্য সিরাজুল, সিদ্দিক, আবু, কাশেম, আব্দুর রহিম, রফিকুল কৌশলে পালিয়ে যায়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা রাজনীতির সাথে জড়িত। গত প্রায় পাঁচ মাস ধরে সুন্দরবনকে রুট হিসেবে ব্যবহার করে চোরাইপথে ভারতীয় মালামাল আনা নেয়া করছে।
স্থানীয়রা আরও জানায় সুন্দরবনের ভিতর দিয়ে আনার পর রাতের বেলা অবৈধ ভারতীয় মালামাল তারা নিজ বাড়িতে রাখে। পরবর্তীতে সুযোগমত রাতের বেলা মাইক্রো ও মাহেন্দ্রযোগে সাতক্ষীরা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে। ইতিপুর্বে পুলিশ কয়েকদফা একই চক্রের সদস্যদের আটক করতে অভিযান চালালেও চোরচারকারীরা রুট পরিবর্তন করায় সফল হতে পারেনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd